লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আলমডাঙ্গাসহ জেলায় ৭২ ঘণ্টার বিধিনিষেধ

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আআলমডাঙ্গায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের বরাত দিয়ে শহরে এ সংক্রান্ত মাইকিং করা হয়। কাল সোমবার সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জানা গেছে, আজ রোববার সন্ধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ–সংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার এ বিষয়ে ১১ দফা শর্তসংবলিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ জুনের পত্র এবং ২৬ জুন করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ–সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শর্ত সাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

নিষেধাজ্ঞা চলাকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে এই জেলায় প্রবেশ অথবা এই জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ভ্যানসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ ও পরিবহন এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা নিষেধাজ্ঞার আওতাধীন হবে না। এ সময় গরুর হাট ও পানের হাট বন্ধ থাকবে।

তবে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা করা যাবে। খাবারের দোকান, হোটেল–রেস্তোরায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খাবার অনলাইনে বিক্রি ও পার্সেল দেওয়া যাবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরায় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিংমল, মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রগুলো খোলা যাবে না। জনমসাবেশ হয় এ ধরনের বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিকসহ সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার–অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা–কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাঁদের আনা-নেওয়া করতে হবে। মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ–সংক্রান্ত জেলা কমিটি সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় ১৫ জুন থেকে ১৪ দিনের, জীবননগর উপজেলায় ২৩ জুন থেকে ৮ দিনের এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে ২০ জুন থেকে লকডাউন অব্যাহত আছে। শুধু আলমডাঙ্গা উপজেলা লকডাউনের বাইরে ছিল। কিন্তু জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় পুরো জেলাকেই এবার ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞার আওতায় আনা হলো। গতকাল রবিবার একই দিনে -আলমডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্ত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।