লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

করোনার উপসর্গ নিয়ে আলমডাঙ্গায় একই দিনে এক মহিলাসহ ৪ ব্যক্তির মৃত্যুঃ শোকের ছায়া


করোনার উপসর্গ নিয়ে আলমডাঙ্গায় একই দিনে এক মহিলাসহ ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে ১ মহিলাসহ ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত আজিজুল মেম্বরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০) গত ১ সপ্তাহ যাবত সর্দিজ্বরসহ করোনার উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার শারিরীক অবস্থা শঙ্কটজনক হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে গতকাল তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় তিনি মারা গেছেন।


বেশ কয়েক দিন সর্দিজ্বর ও শ্বাসকষ্টে ভূগছিলেন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামের খুশলালের ছেলে তাইজেল হোসেন (৫৫)। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রবিবার সকালে তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।


নগর বোয়ালিয়া গ্রামের মৃত সমীর উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম (৬০) সম্প্রতি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে গতকাল রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আলমডাঙ্গার নওদাপাড়ার প্রবাসী খোকন আহমেদের স্ত্রী রিনা আহমেদ (৩৬) সম্প্রতি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন কয়েক দিন। শেষে তার অবস্থা সঙ্কাপন্ন হলে গত পরশু মেহেরপুরে বাপের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন।


এদিকে, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে শ শ মানুষ সর্দিজ্বরে আক্রান্ত। কিছু কিছু গ্রামে এ ধরণের সর্দিজ্বরের প্রবণতা রীতিমত হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আলমডাঙ্গা পৌর এলাকায়ও সর্দিজ্বরের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বন্ডবিল গ্রামে ৩/৪ মানুষ এ ধরণের সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বন্ডবিলের মুন্সিপাড়াসহ কয়েকটি পাড়ায় ঘরে ঘরে মানুষ অসুস্থ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।