লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

এবার পবিত্র হজ ১৯ জুলাই

মাসুদরানা সৌদি আরব প্রতিনিধিঃ

১৪৪২ হিজরির ৯ জিলহজ মোতাবেক আগামী ১৯ জুলাই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমেই হজ পালন করবে মুসলিম উম্মাহ। হাদিসের ভাষায়- আল-হাজ্জু আরাফাহ অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ। মহামারি করোনার কারণে যথাযথ স্বাস্থ্য নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সংখ্যক ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এ বছর হজে অংশগ্রহণ করবেন।

সৌদি আরবে শুক্রবার (৯ জুলাই) ছিল ২৯ জিলকদ। এ দিন দেশটির কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১০ জুলাই জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামী ১১ জুলাই (সৌদিতে) জিলহজ মাস গণনা শুরু হবে

সৌদি আরবের সুপ্রিম কোর্টের তথ্য মতে, ১১ জুলাই (রোববার) জিলহজ মাস গণনা শুরু হবে; ১৯ জুলাই (সোমবার) ঐতিহাসিক আরাফাতের ময়দানে হাজিদের উপস্থিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হবে পবিত্র হজ এবং ২০ জুলাই (মঙ্গলবার) থেকে শুরু হবে পবিত্র কুরবানি।

এর আগেই সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব মুসলিমকে (৯ জুলাই মোতাবেক ২৯ জিলকদ) এ মর্মে চাঁদ দেখার আহ্বান জানান যে, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে যেন দেশটির নিকটস্থ আদালতে জানিয়ে দেন

এদিকে সৌদি আরবের সব গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদ দেখা কমিটি আগামী ১১ জুলাই (রোববার) সৌদিতে জিলহজের প্রথম তারিখ ঘোষণা করেন। সে অনুযায়ী হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা আরাফা তথা এবারের হজ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানান। দেশটিতে ২০ জুলাই (মঙ্গলবার) কুরবানির ঈদ উদযাপন করা হবে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।