লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
এডিবি ও কর্মসৃজন প্রকল্পে দুর্নীতি; চেয়ারম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের বিরুদ্ধে মন্ত্রনালয় থেকে পাঠানো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিস। কাজ না করে ভুয়া শ্রমিক দিখেয়ে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাৎ, এডিবির টাকায় কেনা টিউবওয়েল স্থাপন না করে আত্মসাৎ ও জন্ম নিববন্ধন সনদ নিতে গেলে এক ব্যক্তিকে জুতা দিয়ে মারপিট করাসহ একাধিক অভিযোগ রয়েছে চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এ সব তথ্য দিয়ে বলেন, আজ (২৯ আগষ্ট) রোববার মৌখিক একটি দিন ছিল। কিন্তু সাক্ষিরা আসতে পারবে না বলে আগামী ৫ সেপ্টম্বর শুনানীর দিন ধার্য্য করা হয়েছে। ইউএনও জানান, শুনানীর পরই অভিযোগগুলোর সরেজমিন তদন্ত করা হবে। তিনি বলেন পত্রিকায় কর্মসৃজন ও এডিবির টাকায় কেনা টিউবওয়েল নিয়ে সংবাদ প্রকাশের পর মন্ত্রনালয় থেকে তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ব্যাক্তি লিখিত অভিযোগ করেন। সব অভিযোগের শুনানী ৫ সেপ্টম্বর এক সঙ্গে করা হবে।

এদিকে ইউনিয়নবাসির অভিযোগ করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার চেয়ারম্যান নিজের রাজনৈতিক অফিসে স্থাপন করেছেন। এ নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। অনেক সেবা গ্রহীতা ভয়ে তার রাজনৈতিক অফিসে যেতে পারেন না। এর আগে একজনকে জুতা দিয়ে মারধর করতে গেলে খবরটি জানাজানি হলে মানুষ আতংকে পড়ে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি এজেন্ট ব্যাংকিংও তার রাজনৈতিক অফিসে করা হয়েছে।

ইউনিয়ন ডিজটাল সেন্টার থাকবে ইউনিয়ন পরিষদ ভবনে। কিন্তু অদৃশ্য কারণে চেয়ারম্যান রাসেল তার নিজের অফিসে নিয়ে গেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা জানানন মানুষের সুবিধার জন্য হয়তো চেয়ারম্যান বাজারে করেছে। বিষয়টি আমি জানলেও কেও কোনদিন অভিযোগ করেনি। বিষয়টি আমি দেখছি। তবে চেয়ারম্যান রাসেলের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।