লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

উপমহা‌দে‌শের একমাত্র দোতলা স্টেশন আলমডাঙ্গায় সীমান্ত এক্সপ্রেসের যাত্রা বিরতি


দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে আলমডাঙ্গা এলাকাবাসীর। ৯ জুন সীমান্ত এক্সপ্রেস উপমহাদেশের একমাত্র দোতলা স্টেশন আলমডাঙ্গায় যাত্রা বিরতির সংবাদে এলাকার মানুষ যারপরনাই উল্লসিত।


জানা যায়, ভারতের হাওড়া থেকে কুষ্টিয়ার জগতি অবধি উপমহাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় ১৮৬২ সালে। আলমডাঙ্গা রেলস্টেশন দেশে প্রতিষ্ঠিত প্রথম রেলস্টেশনগুলির একটা। তাছাড়া উপমহাদেশের একমাত্র দোতলা স্টেশন। আলমডাঙ্গা উপজেলাসহ আশপাশের মিরপুর, কুষ্টিয়ার ইবি থানা, গাংনী উপজেলা ও হরিণাকুন্ডু উপজেলার মানুষ ঐতিহ্যবাহী আলমডাঙ্গা স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।


জনপ্রিয় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসটির আলমডাঙ্গায় যাত্রা বিরতির দাবি দীর্ঘদিনের। আলমডাঙ্গার মানুষ দীর্ঘ বছর ধরে এ দাবিতে সোচ্চার ছিল। এলাকাবাসির পক্ষ থেকে বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রাদান করা হয়েছে এ দাবির সমর্থনে। এ দাবি বাস্তবায়নে একাধিবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বেশ কয়েক বছর পূর্বে আলমডাঙ্গা পৌরসভার তৎকালীন মেয়র মীর মহিউদ্দীন অনেক চেষ্টা তদবির করেও আলমডাঙ্গায় সীমান্ত এক্সপ্রেসের স্টপেজের দাবি বাস্তবায়ন সম্ভব হয়নি।


এরই মধ্যে গত ৭ জুন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অফিসের চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট (পশ্চিম) আলমডাঙ্গা স্টেশনে আন্তনগর সীমান্ত এক্সপ্রেসের যাত্রা বিরতির ঘোষণা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। রাজশাহী রেলওয়ের (পি)(পশ্চিম)’র সহকারী চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিতে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ৯ জুন থেকে খুলনা –চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারি আন্তনগর সীমান্ত এক্সপ্রেস আলমডাঙ্গায় যাত্রা বিরতি প্রদান করা হল। খুলনার উদ্দেশ্যে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি আলমডাঙ্গায় যাত্রা বিরতি করবে ১টা ৬ মিনিটে। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি সীমান্ত এক্সপ্রেস আলমডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি করবে রাত ১২টা ১১ মিনিটে। চিলাহাটি থেকে খুলনা রুটে নতুন করে চলাচলের জন্য লক্কড় ঝক্কড় সীমান্ত এক্সপ্রেসটির কোচগুলি পরিবর্তন করা হয়েছে।

এ ট্রেনের সাধারণ কোচগুলি পরিবর্তন করে ইন্দোনেশিয়া থেকে আনা সাদা রঙের কোচ সংযোজন করা হচ্ছে। ১২টি কোচ নিয়ে ওই ট্রেন বহর চলবে এ রুটে। ট্রেন দুটিতে রাত্রিকালীন আসন সংখ্যা ৮৬৫ ও দিনে ৮৯০টি। তার মধ্যে রাতে তাপানুকুল ২৩টি শয়নাসন ( বাথ) ও ৮০টি চেয়ার রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।