লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

অপরাধ
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কোর্টে মামলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার মামলাটি দায়ের করেন কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের এক তরুণী।

মামলায় মনির ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরো একজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক আবু শামীম আজাদ বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগকারীর আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আমুয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান। মনির ওই নারীকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বিভিন্ন সময় ধর্ষণ করেন। এমাদুল হক মনির গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই পাল্টে যায় তাঁর চরিত্র। সম্প্রতি মনির তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী ওই তরুণী বলেন, মনির আমাকে চাকরি না দিয়ে স্ত্রী হওয়ার কথা বলেন। কিন্তু আমি সরল বিশ্বাসে তাকে ভালবেসে ফেলেছি। কিন্তু তিনি ভালবাসার মর্যাদা রাখেনি। আমাকে বিয়ের কথা বলে কাগজে সই নিয়ে এখন তা অস্বীকার করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এব্যাপারে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মনির বলেন, প্রতিপক্ষরা আমার মর্যাদা নষ্ট করতে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এবিষয়ে এখনো আমি কিছু জানি না।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নুরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা এখনো হাতে পাইনি। হাতে আসার পরে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।