লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

উদয়পুরের মজিবরকে কুপিয়ে জখম ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর


পূর্ব শত্রুতার জের ধরে আলমডাঙ্গার গোপালদিয়াড় গ্রামের মোস্তাক আলী ও তার অ্ন্য ৫ ভাইয়ের বিরুদ্ধে পার্শ্ববর্তি উদয়পুরের মজিবর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের মহিলাদের পিটিয়ে জখম ও ঘরের আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে ।

এজাহার ও এলাকাসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার গোপালদিয়াড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোস্তাক আলীর সাথে পার্শ্ববর্তি উদয়পুর গ্রামের আইন উদ্দীন মন্ডলের ছেলে খাজা করিমের পূর্ব শত্রুতা রয়েছে। গত সোমবার সন্ধ্যায় মোস্তাক আলী তার অন্য ৫ ভাইসহ ১৪/১৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে খাজা করিমের বাড়ির সামনে অবস্থান নেয়। সে সময় খাজা করিমের বড় ভাই মজিবর রহমান বাড়ি থেকে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মোস্তাক আলী গং তাকে দেখে গালিগালাজ শুরু করে। মজিবর রহমান গালি দিতে নিষেধ করলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি কোপ খেয়ে মাটিতে পড়ে গেলে বেদম পেটানো হয়। প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে পাশের শাহাবুল আলমের ঘরে আশ্রয় নেন। সে সময় হামলাকারীরা শাহাবুল আলমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা জানালা কোপায়।


এক পর্যায়ে হামলাকারীরা মজিবার রহমান ও খাজা করিমের বাড়িতে গিয়ে হামলা চালায়। সে সময় পরিবারের মহিলাদের মারধর করে। এমনকি মজিবার রহমান ও খাজা করিমের বৃদ্ধ মাকে মারধর করেছে। ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।


এ ঘটনায় হামলার শিকার মজিবর রহমানের ছেলে হাবিবুর রহমান রুবেল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।