লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

ইফা সংস্কারের দাবি লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৪ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ
ইফা সংস্কারের দাবি লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের

ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার ও দুর্নীতি নিরসনের দাবি জানিয়েছে লেখক-অ্যাক্টিভিস্ট ফোরাম। শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সেমিনার থেকে ওই দাবি জানানো হয়।

মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত লেখক-অ্যাক্টিভিস্টরা। কামরুল হাসান নকিবের সঞ্চালনায় সেখানে স্বাগত বক্তব্য রাখেন লেখক ও অ্যাক্টিভিস্ট শামসুল আরেফিন শক্তি। কিনোট উপস্থাপন করেন কবি ও সম্পাদক নেসারউদ্দিন রুম্মান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিটি প্রতিষ্ঠানে ভয়াবহ দুর্বৃত্তায়ন ঘটে। এতে প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থ ও হিতচিন্তার বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয়। এই দুর্বৃত্তায়নের অন্যতম শিকার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ফ্যাসিবাদী সরকারের ভয়াবহ অনিয়মে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তার ঐতিহ্য ও স্বকীয়তা হারিয়েছে।

এ সময় তারা ইসলামিক ফাউন্ডেশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার এবং সেখান থেকে ফ্যাসিবাদী সরকারের অনুচরদের অপসারণের জোরালো দাবি জানিয়েছে।

বক্তারা ইসলামিক ফাউন্ডেশনে চলমান দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কারেরই একটি অংশ। এই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশী মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের অস্তিত্বপ্রশ্ন জড়িত। তাই এর সংস্কার ভাবনাকে ছোটো করে দেখা মানে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়কে ছোটো করে দেখা।

এ সময় ইসলামী বইমেলায় দীর্ঘদিন ধরে চলা নীতিহীনতা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে আলোচনা করেন লেখক ও আলোচক সালেহ আহমদ ত্বহা, লেখক ও অ্যাক্টিভিস্ট ডা. মেহেদী হাসান, কবি ও অধ্যাপক সাইফ সিরাজ, লেখক মাওলানা মনযূরুল হক, লেখক ও সম্পাদক জিয়াউল আশরাফ, লেখক ও অনুবাদক আব্দুস সাত্তার আইনী, লেখক লতিফুল ইসলাম শিবলী, লেখক ও সম্পাদক এহসানুল হক, লেখক ও সম্পাদক আশরাফুল হক, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান আফজাল হুসাইন, লেখক ও অনুবাদক তানজীল আরেফীন আদনান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে শতাধিক লেখক ও অ্যাক্টিভিস্ট উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব

গুপ্তধন উদ্ধার | আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান  মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।