লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবীন শিক্ষকের দাফন সম্পন্ন


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- স্বাধীনতা পূর্ববর্তী চুয়াডাঙ্গার বদরগঞ্জ আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরবর্তীতে ঢাকার লালবাগের ওয়েষ্ট এন্ড হাই স্কুলের প্রবীন শিক্ষক আশরাফুল হক স্যার কে বুধবার ঢাকার মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ আছর রাজধানীর মিরপুর টোলারবাগ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের বড় ভাই আব্দুর রশিদ স্যার, আতœীয় স্বজন, ছাত্র ও এলাকাবাসীরা শরিক হন।

পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক আশরাফুল হক গতকাল বুধবার সকালে মিরপুর টোলারবাগস্হ বাসভবনে অসুস্থ হয়ে পরলে প্রথমে মিরপুর বারডেম হাসপাতালে এবং পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ( ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, একভাই, দুই বোন আতœীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন। ঝিনাইদহ সদর থানার নগরবাথান গ্রামে মরহুম আশরাফুল হক’র পৈত্রিক নিবাস। তার মৃত্যুতে আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও ওয়েষ্ট এন্ড হাই স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্ররা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আশরাফুল হক’র মৃত্যু সংবাদের পর দেশে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।