লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা হারদী কেশবপুর গ্রামে ৮ বছরের শিশুকে মারধরের অভিযোগ

আলমডাঙ্গা হারদী কেশবপুর গ্রামে ৮ বছরের শিশুপুত্রকে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের সিরাজুল ও মেহের আলীর বিরুদ্ধে। ২৮ আগস্ট সকালে কেশবপুর মোড়ভাঙ্গা ফাঁকা রাস্তায় ওই শিশুকে একা পেয়ে মুখ চেপে ধরে মারধর করে।


জানাগেছে, উপজেলার হারদী কেশবপুর গ্রামের প্রবাসী আব্দুল খালেকের সাথে তার চাচাতো ভাই সিরাজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল খালেক কয়েক বছর ধরে মালায়েশিয়া থাকে। ২৮ আগস্ট সকাল সাড়ে ৮ টার দিকে আব্দুল খালেকের ৮ বয়সের শিশুপুত্র ছামিউল তার বাড়ি থেকে কয়েকশ গজ দূরে মোড়ভাঙ্গা গ্রামে নানা বাড়িতে যাচ্ছিল।

এসময় কেশবপুর মোড়ভাঙ্গা ফাঁকা মাঠে ছামিউলকে একা পেয়ে মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সিরাজুল ও কাওছার আলীর ছেলে মেহের আলী মুখ চেপে ধরে হাত ধরে টানা হেচড়া করে। ছামিউলের চিৎকারে লোকজন ছুটে আসলে তাকে ছেড়ে দিয়ে সিরাজুল ও মেহের আলী চলে যায়।

পরে ছামিউলকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাত এক্সে করে দেখা যায় তার বাম হাতের জয়েন্ট খুলে যায়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় ছামিউলের মা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের ৮ বছরের শিশু ছামিউলকে মারধরের ঘটনায় তার মা বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।