লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আর নেই

আলমডাঙ্গা হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আর নেই। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত ভাদু গাইনের ছেলে আব্দুস সামাদ(৮৩)। তিনি ছিলেন ৯ ভাইবোনের মেজো। ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে পাকিস্থানী বাহিনীর সাথে ৯ মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন।

আব্দুস সামাদ হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি সততার সাথে হারদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যর দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থ ছিলেন। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। ৬ আগস্ট বিকাল সাড়ে ৫ টার দিকে মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুর সংবাদ শুনে আলমডাঙ্গার আওয়ামীলীগ নেতাকর্মিরা ও মুক্তিযোদ্ধারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন। ৬ আগস্ট বিকালেই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের গার্ড অফ অনার প্রদান করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের উপস্থিতিতে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন।


মৃত্যুকালে আব্দুস সামাদ স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। আজ ৭ আগস্ট সকাল ৯টায় জানাযার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হবে। মরহুম আব্দুস সামাদের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।