লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা হাউসপুর আনন্দধাম জামে মসজিদ কমিটির সকল দ্বন্দের অবসান


আলমডাঙ্গা হাউসপুর আনন্দধাম জামে মসজিদ কমিটির সকল দ্বন্দের অবসান ঘটিয়ে নতুন কমিটি গঠন করে দিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। ৩ সেপ্টেম্বর শুক্রবার জুম‘আর নামাজের আগে সকল মুসল্লিদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত হিসাব নতুন কমিটিকে বুঝিয়ে দিবে পূর্বের কমিটি।


জানাগেছে, আলমডাঙ্গার হাউসপুর আনন্দধাম জামে মসজিদে ২০১৯ সালে প্রায় একই পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে তাদের মধ্যে মতদ্বন্দ সৃষ্টি হয়। দীর্ঘদিন মসজিদের আয় ও ব্যায়ের হিসাব না দেওয়ায় গত ২৭ আগস্ট শুক্রবার জুম‘আর নামাজের পর হিসাব চাওয়াকে কেন্দ্র করে সভাপতি এবং সেক্রেটারী ও ক্যাশিয়ারের কথা কাটাকাটি সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতির ভাই আবদার আলীকে সেক্রেটারী ও ক্যাশিয়ার লোকজন মসজিদের বাইরে গিয়ে হাতহাতি হয়।

এসময় উত্তেজনা সৃষ্টি হলে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্তিতি শান্ত করে এবং সভাপতির ভাই আবদার আলী, সেক্রেটারী মনোয়ার হোসেন ও ক্যাশিয়ারের পিতা আনসার মন্ডলকে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় গ্রামের মসজিদের মুসল্লিরা থানায় আসলে আলমডাঙ্গা থানার অপিসার ইনচার্জ আলমগীর কবীর ওই তিনজনকে মুসল্লিদের নিকট দিয়ে দেন এবং তিনি ৩ সেপ্টেম্বর মসজিদে গিয়ে তাদের দ্বন্দ মিটানোর আশ^াস প্রদান করেন।

কথামতে তিনি ৩ সেপ্টেম্বর শুক্রবার জুম‘আর নামাজের আগেই মসজিদে উপস্থিত হন। তিনি প্রথমে মুসল্লিদের নিকট জিজ্ঞাসা করেন তাদের সমস্যার কথা এবং তারা কি চায়। মুসল্লিদের কথা ও তাদের সকলের মতমতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করে দেন। সেই সাথে বলেন পূর্বের কমিটি আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটিকে সমস্ত হিসাব বুঝিয়ে দিবেন। মুসল্লিরা নতুন কমিটির সভাপতি হিসেবে আবদার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ক্যাশিয়ার জাহিদুল ইসলামকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু , ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, সমাজসেবক আশরাফুল ইসলাম, এসআই কামরুল ইসলাম, এসআই তৌকির, ইমাম ইয়ামিন ইসলাম, সাবেক সভাপতি জামসেদ আলী, সহসভাপতি ইমারত আলী, সেক্রেটারী মনোয়ার হোসেন, ক্যাশিয়ার আব্দুল হান্নানসহ নতুন ও পুরাতন কমিটির সকল সদস্য ও গ্রামের মুসল্লিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।