লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা বধ্যভূমি পার্কে মুক্তিযোদ্ধা জাদুঘরের জমি পরির্দশন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গায় নির্মানাধীন বধ্যভ‚মি পার্কে মুক্তিযোদ্ধা জাদুঘরের জমি পরির্দশন করলেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৯ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে বধ্যভ‚মির সেডে পার্কের সৌন্দর্য বর্ধন করা জন্য উপজেলা এলজিইডির প্রকৌশী আব্দুর রশীদের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন তিনি।

এসময় তিনি বলেন, এ পার্কটি শুধু চিত্তবিনোদনের ব্যবস্থাই হবে না, একই সাথে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাসও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সে সব সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে উপযুক্ত সন্মান জানাতে হবে। নতুন প্রজন্মকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবগাঁথা স্মরণ করিয়ে দিতে হবে। স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্থানী হানাদার বাহিনির নির্যাতন অত্যাচারে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের সুমহান স্মৃতিকে উত্তর প্রজন্মের নিকট পৌঁছে দিতে আলমডাঙ্গা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলাম।


এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, নির্বাহী সদস্য মহসিন কামাল, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নার আবেদীন, আব্দুল বাতেন, আওয়ামীলীগ নেতা ডা. আনিসুর রহমান, আইয়ুব আলী মেম্বার, যুবলীগ নেতা জমির মেম্বার, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, অর্থ সম্পাদক আলম হোসেন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।