লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা কুমারীর খন্দ: আলমগীর হোসেন আর নেই: মুক্তিযোদ্ধা হয়েও পাননি স্বীকৃতি


আলমডাঙ্গা কুমারী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার আলমগীর হোসেন আর নেই (ইন্নালিল্লালি………….রাজিউন)। তিনি স্টোকে আক্রান্ত হয়ে ২৩ আগস্ট রাত সাড়ে ১০ টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।


এলাকাবাসি ও পরিবার সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে খন্দকারপাড়ার মরহুম খন্দকার আতাউর রহমানের ছেলে খন্দকার আলমগীর হোসেন। তিনি পাকিস্থান সরকারের আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে আনসার বাহিনীর চাকুরী ছেড়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি গেলিরা বাহিনীর প্রশিক্ষণ নিয়ে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীর চাকুরী থেকে তিনি ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীর সুবাদে মোহাম্মদপুর এলাকার বসবাস শুরু করে। ঢাকায় বসবাস ও শারিরিক অসুস্থতার কারনে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে হাজির হতে না পারায় মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম নতিভূক্ত হয় নাই। যার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্তে¡ও তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা সম্ভব হয়নি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।


২৪ আগস্ট মঙ্গলবার বাদ যোহর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গ প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল উদ্দিন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, বীরমুক্তিযোদ্ধা শেখ আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক, মোমিন চৌধুরী ডাবু, দোলাল হোসেন প্রমুখ।


মরহুম আলমগীর হোসেনের ভাগ্নে মোমিন চৌধূরী ডাবু বলেন, তিনি সর্বজন শ্রদ্ধেয় সাদা মনের মানুষ ছিলেন। তিনি পাকিস্থান সরকারের আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের পর চাকুরী ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতা যুদ্ধে তিনি সরাসরি অংশ গ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন তাকে যেন মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়।
ছবি: মরহুম আলমগীর হোসেন\

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।