লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা আনন্দধাম হাউসপুর জামে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

আলমডাঙ্গা আনন্দধাম হাউসপুর জামে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সদস্যরা একই পরিবারের হওয়ায় কেউ কাউকে না মানায় এ উত্তেজনা সৃস্টি হয়। ২৭ আগস্ট জুমআর নামাজের পর ক্যাশিয়ারের নিকট মসজিদের হিসাব চাইলে না দিয়ে চলে যায়। পরে সভাপতি ভাইয়ের সাথে সেক্রেটারী ও ক্যাশিয়ারের হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে শান্ত করে।

জানাগেছে, আলমডাঙ্গা আন্দধাম ব্রিজের নিকট আনন্দধাম হাউসপুর জামে মসজিদ নামের একটি মসজিদ আছে। এই মসজিদে শুধু হাউসপুর আনন্দধাম এলাকার মুসল্লিরাসহ বিভিন্ন এলাকার যাত্রীরা নামাজ পড়েন। বেশ কিছুদিন ধরে মসজিদ কমিটি সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। মসজিদ কমিটির সদস্য একই পরিবারের হওয়ায় কেউ কাউকে মানতে চায় না। তারা একে অপরের নিকট মসজিদের হিসাবও দিতে যায় না। ২৭ আগস্ট শুক্রবার জু‘মআর নামাজের পর সভাপতি জমসেদ আলী মসজিদ কমিটির সকল সদস্যকে ও মুসল্লিদের বসার জন্য অনুরোদ করেন। পরে সেক্রেটারী মনোয়ার হোসেন ও ক্যাশিয়ার আব্দুল হান্নানকে মসজিদের হিসাব বুঝিয়ে দিতে বলেন। কিন্তু ক্যাশিয়ার হিসাব না দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সভাপতির ভাই আবদার আলীর সাথে মসজিদের বাইরে রাস্তার উপর সেক্রেটারী ও ক্যাশিয়ারের সাথে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ মহল্লায় ছড়িয়ে পড়রে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ গিয়ে উত্তেজনা শান্ত করে। এসময় আলমডাঙ্গা থানা পুলিশ মসজিদ কমিটির সেক্রেটারী মনোয়ার, ক্যাশিয়ারের পিতা আনসার মন্ডল ও সভাপতির ভাই আবদার আলীকে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় আনন্দধাম হাউসপুর এলাকার শতাধিক মুসল্লি ও গ্রামের থানা চত্তরে হাজির হয়। এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর আগামী ৩/৯/২০২১ শুক্রবার বসার সিদ্ধান্ত নেন। পরে দুপুরে উত্তেজনা শান্ত থানা নিয়ে আসা ৩ জনকে মসজিদের মুসল্লি ও এলাকাবাসির সাথে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

সভাপতি জমসেদ আলী বলেন, এই কমিটি হওয়ার পর থেকে সেক্রেটারী ও ক্যাশিয়ার মসজিদের কোন হিসাব দিতে চায় না। এই মসজিদের নামে ব্যাংকে কোন একাউন্ট নেই। মসজিদের যে সকল টাকা পয়সা উঠানো হয় তা ক্যাশিয়ারের কাছেই থাকে। নামাজের আগেই ঈমাম সাহেবকে দিয়ে নামাজ পড়ে বসার জন্য সকলকে অবগতি করেছিলাম। কিন্তু ক্যাশিয়ার ও সেক্রেটারী হিসাব না দিয়ে চলে যায়। পরে আমার ভাইকে মারধর করেছে।

মসজিদের মুসল্লিরা বলেন, আমার সবাই মসজিদের উন্নয়ন করার জন্য টাকা পয়সা দান করি। প্রয়োজন হলে বিভিন্ন মানুষের নিকট থেকে চেয়ে নিয়ে আসি। সেই টাকা কোন হিসাব আমাদেরকে ক্যাশিয়ার দেয় না। মসজিদের সমস্ত টাকার হিসাব বুঝে দেওয়ার জন্য বলেন।

সেক্রেটারী বলেন, তারা মসজিদে মিটিং ডেকেছে আমরা কেউ জানিনা। হঠাৎ মসজিদের টাকার হিসাব চাওয়ায় কাটাকাটির সৃষ্টি হয়।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, আনন্দধাম হাউসপুর জামে মসজিদের কমিটির সদস্যদের মধ্যে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আগামী শুক্রবার ওই মসজিদে আমি নিজে জুমআর নামাজের আগে উপস্থিত হয়ে সকল মুসল্লিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।