লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ৫ হাজার মিটার কারেন্ট জালে আগুনঃ ভ্রাম্যমান আদালতে জরিমানা


আলমডাঙ্গায় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৪ জনকে জরিমানা করা হয়েছে। ৪ আগস্ট বুধবার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখির নেতৃত্বে আলমডাঙ্গা কাছারি বাজার মসজিদের সামনের মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তাতে অগ্নিসংযোগ করেন।


জানাগেছে, আলমডাঙ্গা কাছারি বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, আয়ুব আলী, মোমিন আলী ও মতিন আলী বেশ কিছুদিন ধরে কারেন্ট জাল বিক্রয় করে আসছে। এমন সংবাদে উপজেলা সহকারী কমিশনার ভ’মি ও উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান চালান। এসময় কাছারি বাজারের ৪জনের নিকট থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, সোহেল রানা।


অন্যদিকে, দাবি উঠেছে চায়না দোয়াড়ি বলে পরিচিত চায়না গিটি জাল উদ্ধারে অভিযান পরিচালনার। আলমডাঙ্গা কুমার নদে এক শ্রেণির মাছ শিকারীরা নির্বিবাদে চায়না গিটি জাল ব্যবহার করে খাওয়ার অনুপযুক্ত ক্ষুদে ক্ষুদে মাছ শিকার করছে। ফলে কুমার নদ মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা করছেন সচেতনমহল। এই অবৈধ চায়না গিটি জালের দৌরাত্ব দূর করতে সচেতন মহল প্রশাসনের অভিযান দাবি করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।