লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ২ কেজি ৫৮৫ গ্রাম স্বর্ণের গহণাসহ তিন চোরাকারবারী আটক

আলমডাঙ্গায় ২ কেজে ৫৮৫ গ্রাম স্বর্ণের গহণাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বুধবার বিকালে আলমডাঙ্গা বন্ডবিল গেট এলাকায় পুলিশ এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন, চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার দর্শনার শ্যামপুরের নূর ইসলামের ছেলে বাপ্পি (৩০), চুয়াডাঙ্গা বনানীপাড়ার লিপন ওরফে রিপনের ছেলে সম্রাট (২১) ও মাদারিপুর সদর থানার জামালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)।

জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে প্রাইভেটকার যোগে তিন স্বর্ণ চোরাকারবারী স্বর্ণের গহনা নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বন্ডবিল গেট এলাকায় পৌছায়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বন্ডবিল গেট এলাকায় অবস্থান করছিল। পুলিশ প্রাইভেটকারটি দাড়ানোর জন্য সিগন্যাল দিলে ঘটনাস্থলে দাড়ায়। প্রাইভেটকার তল্লাশী করে সিটের ভেতর থেকে পলিথিন ও তুলায় মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট থেকে আড়াই কেজি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

আলমডাঙ্গা থানার ওসি আলমগির কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বন্ডবিল গেট এলাকা থেকে একটি প্রাইভেটকারের ভেতর থেকে স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। তিন জনকে আটক করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।