আলমডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনায় দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরেক ব্যক্তির মৃত্যু
আলমডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনায় দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বৈদ্যনাথপুরের মৃত কামের আলী মালিথার ছেলে সেটেলমেন্ট অফিসার মাহবুবুল ইসলাম বাবলু সম্প্রতি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ৩টার দিকে মারা গেছেন।
গ্রামসূত্রে জানা যায়,উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মিয়াপাড়ার মৃত লালু মিয়ার ছেলে ইকরামুল হক মিয়া সম্প্রতি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুলাই গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
একই গ্রামের মৃত বাছের আলীর ছেলে মওলা বক্স সম্প্রতি সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। গতকাল দুপুরে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।