লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মে, ২০২১ | ১২:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ১৫০ জন কৃষক পেলেন কন্দাল ফসল আবাদ বিষয়ক প্রশিক্ষণ

-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫০ জন কৃষক পেলেন কন্দাল ফসল আবাদ বিষয়ক প্রশিক্ষণ।কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ মে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলমডাঙ্গা। আলমডাঙ্গা উপজেলাসহ দেশের ১৫০টি উপজেলায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।

প্রকল্পের উদ্দেশ্যে সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, "এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টিমান উন্নয়ন করা। তাছাড়া, পরিবর্তিত জলবায়ুর উপযোগী নতুন ফসল চাষে কৃষকদের আগ্রহী করে তোলা এ প্রকল্পের আরেকটি উদ্দেশ্য।"

জানা গেছে, কন্দালের উন্নয়নে খরচ হচ্ছে দেড়শ কোটি টাকা। ধান ও গমের পরেই দেশের কৃষিতে কন্দাল জাতীয় ফসলের অবস্থান। আলু, মিষ্টি আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, কাসাভা, গাছ আলুসহ অন্যান্য কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে ১৫৬ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা খরচ করবে সরকার। ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। ৫ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদনও দেয়া হয়েছে। এর আওতায় ২৮ হাজার ৪৪০টি আলু ও কচু উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হবে।


কন্দাল ফসল চাষের উপযোগী মাটি, জলবায়ু ও চাষের চাহিদার ভিত্তিতে দেশের আট বিভাগের ৬০ জেলার ১৫০টি উপজেলাকে এই প্রকল্পের এলাকা নির্বাচন করা হয়েছে।

প্রশিক্ষণ নিতে আসা কৃষক আজিবর রহমান জানান, "প্রশিক্ষণের মাধ্যমে আমরা কন্দাল ফসল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। ফলে আগের চেয়ে বেশি কন্দাল ফসল উৎপাদন করতে পারবো। তিনি আরও বলেন, কন্দল ফসল উৎপাদনের মাধ্যমে সহজেই স্বাবলম্বি হওয়া যাবে। এটা বেশ লাভজনক ফসল।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।