আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় ২ জনকে জরিমানা
আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ার অপরাধে ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করেছে। ৭ জুলাই আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) হুমায়ন কবীর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায় ও সেনাবাহিনীর একটি টিম সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসাদুজ্জামানকে ৫শ টাকা, বেলগাছী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে ঝন্টুকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই তৌকির উপস্থিত ছিলেন। এর আগে আলমডাঙ্গা শহরের পুরাতন বাস স্টান্ড, নতুন বাস স্টান্ড, রেল ষ্টেশন, লাল ব্রিজ, সাদাব্রিজ, কালিদাসপুর, আনন্দধাম ব্রিজসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।