লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় মোটরসাইকেলে ছাগল চুরি করে পালানোর সময় চোর আটক

মোটরসাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় পুলিশ ও জনতার হাতে আলোকদিয়ার কৃষ্ণ কুমার কুন্ড আটক হয়েছে। ১৬ জুন সন্ধ্যায় আলমডাঙ্গা দাসপাড়া থেকে মোটসাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় এলাকার জনতা ও আসমানখালী ক্যাম্প পুলিশ ওই যুবককে তাড়িয়ে ধরে। এসময় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনের পাড়ার পিনু নামের আরেক যুবক পালিয়ে যায়।


জানাগেছে, উপজেলার দাসপাড়া গ্রামের মৃত ছাদের মন্ডলের ছেলে আব্দুল মাবুদ কয়েকটি ছাগল পালন করেন। গ্রামের মানুষ বেশির ভাগ ছাগলই বাড়িতে ছেড়ে দিয়ে পালন করে। ১৬ জুন সন্ধ্যায় আব্দুল মাবুদের ছাগলটি রাস্তার পাশে ঘাস খাচ্ছিল। এসময় একটি ডিসকভার মোটরসাইকেলে দুটি যুবক এসে ছাগলের পাশে দাঁড়িয়ে ছাগলটি গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

মোটরসাইকেলে পিছনে গ্রামের কয়েকজন ধাওয়া করে। পরে আসমানখালী ক্যাম্পের টহল পুলিশ ও এলাকার জনতার সহযোগীতায় ছাগল চোর এক যুবককে আটক করে। ছাগল চোর দু-যুবক চুয়াডাঙ্গা আলোকদিয়া গ্রামের বাদল কুন্ডর ছেলে কৃষ্ণ কুমার কুন্ড ও চুয়াডাঙ্গা পুলিশ লাইন পাড়ার পিনু। দুযুবকের একজনকে আটক করতে পারলেও আরেক যুবক পিনু মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। মোটরসাইকেরটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় আব্দুল মাবুদ লিখিত অভিযোগ দায়ের করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।