আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য সেবনের অপরাধে ৬ মাসের কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য ইনজেকশন সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২ মে বিকালে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারের খবির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান(৩৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছিল। বর্তমানে রোকনুজ্জামান মাদক দ্রব্য ইনজেকশন ব্যবহার করে।
আলমডাঙ্গা থানা পুলিশ তাকে ইনজেকশনসহ আটক করে। আটকের পর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীরকে সংবাদ প্রদান করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।