লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বৈদেশিক কর্মসংস্থান আইন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুষার আলী গ্রেফতার

আলমডাঙ্গায় বৈদেশিক কর্মসংস্থান আইন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডাউকি গ্রামের তুষার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুন দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তুষারকে আনন্দধান কালিমন্দির এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার ডাউকি গ্রামের মৃত ইছাহক আলী মাস্টারের ছেলে তুষার(৩৫) দীর্ঘদিন ধরে আদম ব্যবসা করে আসছিল। আলমডাঙ্গাসহ আশপাশ এলাকার বেশকিছু লোকের নিকট থেকে বিদেশে ভাল বেতন ও ভাল চাকুরীর লোভ দেখিয়ে টাকা নেয়। তুষার তার নিজ গ্রামের দুজনের নিকট থেকেও কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

পরে বিদেশ পাঠাতে না পারলে ১৬ সালের ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান আইনে তুষারের নামে মামলা দায়ের করে। ওই মামলায় চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আদালত তুষারকে ৩ বছরের সাজা প্রদান করে। সাজা হওয়ার পর দীর্ঘদিন তুষার পালিয়ে বেড়াচ্ছিল।

১৪ জুন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম এম সেলিম ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা আনন্দধাম ক্যানেলপাড়া কালিমন্দির এলাকা থেকে তুষারকে গ্রেফতার করে নিয়ে আসে। ১৪ জুন সোমবার আটকের পরপরই তাকে আদালতে প্রেরন করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।