লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বজ্রপাতে ২ গ্রামে ২ কৃষক নিহত


আলমডাঙ্গার ভোগাইল বগাদি ও প্রাগপুর গ্রামে বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বজ্রপাতে নিহতের এ দুটি ঘটনা ঘটে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের মাঝের পাড়ার শুকুর আলীর ছেলে দিনমুজুর খাইরুল ইসলাম (৪৮)। গতকাল তিনি ধানক্ষেতে জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় শুরু হয় আকাশে বুকে ঘন কালো মেঘের ঘনঘটা। তারপর শুরু বৃষ্টির। সাথে থেমে থেমে বজ্রপাত। বজ্রপাতে অজ্ঞান হয়ে মাঠে পড়ে ছিলেন তিনি। আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে গ্রামের পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান। তিনি বজ্রপাতের পর পরই খাইয়রুল ইসলাম মারা গেছেন বলে জানিয়ে দেন। একই গ্রামের স্কুল পাড়ার মকবুল হোসেনের ছেলে দিনমুজুর আব্দুর হামিদ (৪০) গ্রামের পশ্চিম পাড়ার মাঠে ধানক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে আহত হন বলে জানা যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


অন্যদিকে, দিনের একই সময়ে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে জেহের আলী ( ৪৮) বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি বেগুনক্ষেতে বিষ দিতে গিয়ে বজ্রপাতে নিহত হন। কেউ এ ঘটনা জানতে পারেনি। পরে দুপুরে কৃষক জেহের আলীর জন্য ভাত নিয়ে গিয়ে পরিবারের লোকজন দেখতে পায় যে তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।


বজ্রপাতে নিহত উভয় কৃষকের লাশ গতকাল বাদ আছর গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।