লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফাইনাল

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট(বালক) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের এটিম মাঠে ওই টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভাংবাড়িয়া ইউনিয়ন ১-০ গোলে খাদিমপুর ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন-খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। যে জন্য প্রত্যেক পাড়া মহল্লায় প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করতে হবে।


বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার পুলিশ পুরিদর্শক তদন্ত এম এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কাজী রবিউর হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, নুরুল ইসলাম, আব্দুল হালিম, কাওছার আহমেদ বাবলু, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, ডালিম হোসেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও ধারাবিবরনী প্রদান করেন আলমডাঙ্গা পৌর সভার স্টাফ হাফিজুর রহমান জীবন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল হাসান, মুশফিকুর রহিম, সোহাগ আলী, আব্দুস সালাম, মহসিন কামাল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।