লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় প্রধানমন্ত্রির উপহার ৪৫টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর


“যতই দলক আর ঝাপোট হোক, আর ভয় কচচি নে। একন আমরা পাকা দালান পাইচি। এতদিন আমাগের জন্যি কেউ কিচু করিনি। করলো তো শেকের মেয়ে হাসিনা। আল্লা তিনারে অনেক দিন হায়াত দিক।“


কথাগুলি বললেন আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রির উপহার আশ্রায়ণ প্রকল্প এলাকার দিনমজুর আজিবর রহমান। তিনি ৪ সন্তানের জনক। এক সন্তান প্রতিবন্ধী। ২০ জুন আলমডাঙ্গা উপজেলায় প্রধানমন্ত্রির আশ্রায়ণ প্রকল্পের ৪৫টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর অনুষ্ঠানে তিনি উপস্থিত হলে তিনি উপরোক্ত কথা বলেন।


রবিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রির ঘোষণা অনুযায়ি আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ের ৪৫টি ঘরের চাবি ও জমির দলিলের ফোলান্ডার সুবিধাভোগিদের নিকট হস্তান্তর করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সুবিধাভোগিদের প্রধানমন্ত্রির উপহার আশ্রায়ণ প্রকল্পের বাড়ি বুঝে দেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা যায়, প্রধানমন্ত্রির উপহার ২য় পর্যায়ে উপজেলাতে ৪৫ টি গৃহ বরাদ্ধ পাওয়া গেছে। একযোগে সারাদেশে প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এখন থেকে এই ঘর ও জমির মালিক। আওয়ামীলীগ যে গরীব মানুষের দল সেটার পরিচয় প্রধানমন্ত্রি আবার দিলেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার ভ’মি হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুন্নু, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ প্রমুখ।


ঘর পেয়ে পাঁচকমলাপুরের ইসমাত বলেন, 'আমার মতন মানুষ পাকা দালান পাবো, জমি পাবো তা ভাবিনি। আল্লাহ শেক হাসিনাকে বাচিয়ে রাকুক। নামাজ পড়ে হাসিনার জন্যিদোয়া করবোনে।“

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।