লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় পৃথক অভিযানে দু-মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দু-মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৭ আগস্ট মঙ্গলবার সকালে আলমডাঙ্গা মিয়াপাড়া থেকে মাদক ব্যবসায়ী মিন্টুকে ও পরে দুপুরে আসাননগর পুরাতন ব্রিজের নিকট থেকে জগন্নাথপুর গ্রামের শাফায়েত আলীকে গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে বিভিন্ন মেডিসিনের দোকান থেকে বুপ্রেনরফাইন ইনজেকশন কিনে নিয়ে গিয়ে পাইকারী ও খুচরা বিক্রয় করে। ১৭ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে আসাননগর পুরাতন ব্রিজের নিকট তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে তার নিকট থেকে মাদক দ্রব্য ৩০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।

এর আগে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার হায়দার আলীর ছেলে গোলাম মোস্তফা মিন্টু(৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ইতোপূর্বে বেশ কয়েকবার মাদকসহ র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জামিনে বাড়ি এসে সে আবারও মত মাদক ব্যবসা শুরু করে বলে জানা যায়। বেলা সাড়ে ১০টার দিকে মিন্টু নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর তার নিজ ঘরে তল্লাশি করে মাদক দ্রব্য ১৫ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। পরে তাদের দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছেন চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।