লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ডাক্তার দম্পত্তির শিশু কন্যার মৃত্যু: পরিবারে শোকের ছায়া

ডাক্তার দম্পতির সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৮ মাস বয়সি শিশুকন্যা সাফওয়ানা বিনতে ইমরান (ইন্নালিল্লাহি……রাজিউন)। ২ মে দিনগত রাত ৩টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাফওয়ানা বিনতে ইমরান মৃত্যু বরণ করেন।

জানাগেছে, আলমডাঙ্গার শেফা ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহ মো: ইমরান ও উপসহকারী মেডিকেল অফিসার ডা: নাজমুন নাহার সোমার মেয়ে সাফওয়ানা মাতৃগর্ভ থেকেই হার্টের ত্রুটি নিয়ে জন্মেছিল। সাফওয়ানা বিনতে ইমরান ডাক্তার দম্পত্তির কনিষ্ঠ কন্যা। দীর্ঘ ৮ মাস শিশুকন্যা সাফওয়ানা বিনতে ইমরানকে দেশের বিভিন্ন হার্ট বিশেজ্ঞদের নিকট চিকিৎসা করান।

গত ২ মে বেলা সাড়ে ১২টার থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সফল অস্ত্রপাচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। পরে রাত ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাফওয়ানা বিনতে ইমরানকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সকাল ১১টার দিকে সাফওয়ানা বিনতে ইমরানের লাশ নিজ বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায় নিয়ে আসে। বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়।

সাফওয়ানা বিনতে ইমরানের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট শিশুটির দাদা উপসহকারী মেডিকেল অফিসার ডা: গোলাম জাকারিয়া খালিদ তপন সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২১ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।