লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মে, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় খাসকররা থেকে ১২ জুয়াড়ি আটক



আলমডাঙ্গার খাসকররা গ্রামের আখড়া থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে জুয়া বোর্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বোর্ডের সাত হাজার টাকাও উদ্ধার করা হয়।


আটককৃতরা হল খাসকররা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন, জরলনগর গ্রামের মোহাম্মদ ফারাজির ছেলে মাজেদুল, একই গ্রামের মসলেম মন্ডলের ছেলে ইসলাম, খেজুরতলা গ্রামের গোলাম রহমানের ছেলে মানোয়ার হোসেন, নওলামারি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে লাভলু, কাবিলনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আখতার হোসেন, একই গ্রামের মৃত সেরআলীর ছেলে আলম হোসেন, মৃত মজিবর রহমানের ছেলে সফিউদ্দিন, খাসকররা উত্তরপাড়ার লসকর আলীর ছেলে রতন আলী, বেগুয়ারখালি গ্রামের হেকমত আলীর ছেলে এনামুল হক, জোড়গাছার আব্দুল আজিজের ছেলে সিফাতুল্লাহ ও শিশিরদাড়ি গ্রামের আজিজুল হকের ছেলে লিটন আলী।


জানা গেছে, খাসকররা বাজারের পাশের নাজেরের নির্মানাধিন বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল সাফায়েত গং। সংবাদ পেয়ে গতকাল দুপুরে তিওরবিলা ফাঁড়ির পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে।

এ সময় ১২ জুয়াড়িকে টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটকের পর থেকেই আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের নেতারা তদবিরে নামেন। একের পর এক মোবাইলে তারা তদবির করতে থাকে। কিন্ত কোন তদবিরে কর্নপাত না করে থানার ওসি আলমগীর কবির আটককৃতদের নামে মামলা দিয়ে দেন।


এ ব্যাপারে থানার ওসি আলমগীর কবির বলেন, জুয়ার বোর্ডে টাকাসহ সব ধরনের আলামত পাওয়া গেছে। তাদেরকে মাফ করার কোন সুযোগ নেই। তাদের নামে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২১ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।