লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ক‌লেজ শিক্ষক বিয়ে করলেন ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে


আলমডাঙ্গার নওলামারী মাদ্রাসা শিক্ষকের ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যাকে বিয়ে করলেন খাসকররা কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট রুহুল আমিন। এ বাল্যবিয়েকে ঘিরে এলাকায় অভিভাবক ও শিক্ষার্থিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গার নওলামারী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রুহুল আমিন (২৫) করোনাকালীন ছুটির ভেতর খাসকররা কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিইয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাতে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন নিজ গ্রামের মাদ্রাসা শিক্ষক সোয়েব কবীর নান্নুর ৯ম শ্রেণিতে পড়ুয়া ছোঁয়া খাতুনকে। সোয়েব কবীর নান্নু নিজ গ্রাম নওলামারী আলিম মাদ্রাসার শিক্ষক। ছোঁয়া খাতুনও ওই মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী।


এ বাল্যবিয়ে সম্পর্কে রুহুল আমিনের সাথে মোবাইলফোনে কথা বললে তিনি প্রথমে কথা বলতে সম্মত হননি। পরে কথা বললেও সংবাদ না প্রকাশ করতে বার বার অনুরোধ করেন। কলেজ শিক্ষক হয়ে কেন তিনি ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বিয়ে করলেন এ প্রশ্নের কোন উত্তর দেননি।


নওলামারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেন, করোনাকালীন দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে গোপনে অনেক ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। তবে একজন শিক্ষকের উচিত হয়নি তার ৯ম শ্রেণিতে পড়া মেয়ের বাল্যবিয়ে দেওয়া। তাছাড়া, কলেজ শিক্ষক ৯ম শ্রেণিতে পড়া কিশোরী বিয়ে করবে – এটাও নিন্দনীয় শুধু না, অপরাধও।


এদিকে, এ কলেজ শিক্ষকের এহেন বাল্যবিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শিক্ষার্থি ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কলেজ শিক্ষক রুহুল আমিন ও কিশোরীকন্যার শিক্ষক পিতার বিরুদ্ধে শাস্তি দাবি তুলেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২২ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।