লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় করোনায় আরও দুজনের মৃত্যু


আলমডাঙ্গায় করোনায় দু ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা সাবেক কৃষিব্যাংক কর্মকর্তা উসমান গনি প্রায় ৮/১০ দিন আগে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ৭/৮ দিন আগে করোনা টেস্টে পজিটিভ হন। অবস্থা শঙ্কটাপন্ন হলে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিনগত গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বিকেলে নিজ গ্রাম কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামে মরহুমের লাশ দাফন করা হয়েছে।


একই দিনে আলমডাঙ্গার কামালপুরের চরপাড়ার বাসিন্দা মৃত রমজান আলী মন্ডলের ছেলে কৃষক মনিরুদ্দীন মন্ডল ঢাকার মহাখালীর ডিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় মারা গেছেন। গত ১০ দিন আগে তিনি সর্দিকাশি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হলে চিকিৎসার এক পর্যায়ে গত ৫ দিন আগে তাকে ঢাকায় নেওয়া হয়। গতকাল রাত ১০টার দিকে গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।


ইতোপূর্বে, গত সোমবার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত ভোলা মন্ডলের ছেলে আরজেত আলী (৬৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে তাকে গোবিন্দপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।


একই দিনে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের মৃত মোহাম্মদ গাইনের ছেলে গ্রাম্যচিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দীন (৬৭) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
একই দিনে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মীর মিন্টুর স্ত্রী নাসরিন নাহার (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।


এছাড়া, গত রবিবার করোনার উপসর্গ নিয়ে আলমডাঙ্গায় একই দিনে এক মহিলাসহ ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত আজিজুল মেম্বরের ছেলে আব্দুল্লাহ আল মামুন, কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামের খুশলালের ছেলে তাইজেল হোসেন (৫৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।