লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা উন্নয়ন ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা


আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা উন্নয়ন ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতোবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।


প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি,আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তাহলে কোন সংঘাত হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই - কুষ্টিয়া ও মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় কয়েকজনকে জীবন দিতে হয়েছে,তারপরও সেই সব ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আশঙ্কার কোন কারণ নেই।প্রার্থীরা যদি নিজ নিজ কর্মিদের সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরীতে সহায়তা করেন, তাহলে আলমডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নে আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব। । নির্বাচনে অনিয়ম করতে চাইলে, জোরপুর্বক ভোট গ্রহণ করতে চাইলে সর্বাত্বক কঠোর প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ,আনছার,বিজিবি সকলেই ভোট গ্রহনে সহায়তা প্রদান করবেন।


উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও রিটানিং অফিসার সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস।তিনি নির্বাচনী আচরন বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) রেজওয়ানা নাহিদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রিটানিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, রিটানিং অফিসার প্রকল্প কর্মকর্তা শেখ আব্দুল মান্নান, রিটানিং অফিসার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার আনারুল ইসলাম, রিটানিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।