লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আলমসাধু ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নারী নিহত: আহত ৫

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার নগবোয়ালিয়ায় কলা বোঝাই আলমসাধু ও ইজিবাইক মুখোমুকি সংঘর্ষে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আহত হয়েছে ইজিবাইক চালকসহ ৫ জন। ৪ সেপ্টেম্বর শনিবার হাটবোয়ালিয়া চুয়াডাঙ্গা সড়কের নগরবোয়ালিয়া গ্রামে কবরস্থানের নিকট এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম


জানাগেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভালাইপুর মোড় থেকে ইজিবাইক চালক উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৬০) হাটবোয়ালিয়ায় আসছিল। পথি মধ্যে হাটবোয়ালিয়ায় আসার জন্য নান্দবার গ্রামের মৃত ইয়ামিন আলীর স্ত্রী মনোয়ারা বেগম(৬০) এবং ভাংবাড়িয়া থেকে উপজেলার ভান্ডারে গ্রামের নুরুল হকের স্ত্রী রুলিয়া খাতুন (৬০) একই গ্রামের ইসরাফ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪৫), ভোগাইল বগাদীর আমিরুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন (৫৫) উপজেলার কেশবপুর গ্রামের জিনারুল শিশুকন্যা মাহমুদা খাতুন (৬) ওই ইজবাইকে উঠে। ইজিবাইকটি নগরবোয়ালিয়া গ্রামের কবরস্থানের নিকট পৌছালে হাটবোয়ালিয়ার থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রæত গতির একটি কলা বোঝাই আলমসাধুর সাথে যাত্রী বোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ইজিবাইকে থাকা সকল যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় সকলকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকলকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্দবার গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম(৬২)কে মৃত বলে ঘোষনা করে। আহতদের মধ্যে মধ্যে রুলিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । সন্ধ্যায় নিহত বৃদ্ধা মনোয়ারা বেগমের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

এব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন- আলমডাঙ্গার নগবোয়ালিয়ায় কলা বোঝাই আলমসাধু ও ইজিবাইক মুখোমুকি সংঘর্ষে মনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আহত হয়েছে ইজিবাইক চালকসহ ৫ জন। কলা বোঝাই আলমসাধু ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। নিহত বৃদ্ধা মনোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করার আবেদন করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আহত অন্যরা কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।