লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাস্যোজ্জ্বল ও জনপ্রিয় শিক্ষক মজনুর রহমান আর নেই


আলমডাঙ্গার হাস্যোজ্জ্বল ও জনপ্রিয় শিক্ষক মজনুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ---রাজিউন)। ২০ এপ্রিল বিকেলে গ্যাস্ট্রিক বৃদ্ধিজনিত অসুস্থ্যতায় তাকে শহরের শেফা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মজনুর রহমান আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের মৃত হুরমত আলীর বড় ছেলে ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ( ইংরেজি)। মজনু মাস্টারের আকস্মিক মৃত্যুতে আলমডাঙ্গা শোকবিহ্বল হয়ে উঠে।

শিক্ষক মজনু রহমানের ১ম জানাজা


মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে প্রথম জানাযা শেষে লাশ নিজ গ্রাম চরপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় বার জানাযা শেষে রাত সাড়ে ১০টায় গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়।


মরহুমের জানাযায় অন্যান্যের মধ্যে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক মেয়র মীর মহি উদ্দীন,আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সিনিয়র সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সহকর্মীরা উপস্থিত ছিলেন।


আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, মজনু শুধু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন দক্ষ শিক্ষক। পাঠদান ছাড়াও বিদ্যালয়ের সব ধরণের কাজে নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। মোটেও রাগ করতে দেখিনি। সব কাজ হাসি মুখে করতেন।


সন্ধ্যার পূর্বে তার মৃত্যু সংবাদে সকলেই শোকাহত হয়ে পড়েন। মাগরিব বাদ তাকে এক নজর দেখতে শহরের অনেক মানুষ ছুটে যান দারুস সালাম প্রাঙ্গণে। শেষ বারের মত প্রিয় শিক্ষককে দেখতে ছুটে আসেন ব্যাথাতুর বহু শিক্ষার্থি।


মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৬ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।