লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার বেলগাছী গ্রামের সেই বোমা কালাম আবারও গ্রেফতার

মায়ের উপর বোমা হামলাকারী আলমডাঙ্গার বেলগাছী গ্রামের সেই বোমা কালামকে আবারও গ্রেফতার করেছে থানা পুলিশ। নিজ মায়ের উপর বোমা হামলার পর থেকে সে বোমা কালাম নামে এলাকায় পরিচিত। ৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছী গ্রামে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, বোমা হামলা, মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে।

জানাগেছে, উপজেলার বেলগাছী গ্রামের সাহেব আলী মালিথার ছেলে বোমা কালাম(৪০) কে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের নিকটবর্তী ছিনতায়ের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করে। গত ২৪ ফেব্রæয়ারী সন্ধ্যায় চুয়াডাঙ্গার হার্ডওয়ার ব্যবসায়ী আলা উদ্দিনকে মোটরসাইকেল গতিরোধ করে ৩/৪জন মিলে একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হাত, পা বেধে তার ব্যবহৃত মোটর সাইকেলসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় হার্ডওয়ার ব্যবসায়ী আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ পূর্বের গ্রেফতারকৃত আসামীর স্বাকারোক্তীকে বোমা কালামকে গ্রেফতার করে।

এছাড়াও, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০১৭ সালের ২৮ ফেব্রæয়ারী মাদকসহ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মাদক মামলায় কয়েক মাস জেলে থাকার পর সে জামিনে হাজতমুক্ত হয়ে বাড়ি ফেরে। তারপর থেকে কিছুদিন চুয়াডাঙ্গা শহরে ও পরে বেলগাছিতেই অবস্থান করে আসছিল। ২০১৭ সালের ১০ আগস্ট আলমডাঙ্গা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরের বিছানার নীচ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।

২০১৮ সালে জাতীয় নির্বাচনে আলমডাঙ্গা কলেজপাড়ার নৌকার প্রতিকের মোটরসাইকেল মিছিলে ককটেল হামলা মামলার এজাহারনামীয় আসামি ছিল বোমা কালাম। ওই ঘটনার কয়েকদিন পর বোমা কালামকে বিজিবি গ্রেফতার করে । গ্রেফতারের কিছুদিন পর বাড়ি এসে শুরু করে মামদক ব্যবসা।

কয়েক বছর পূর্বে আটক কালাম তার নিজের মাকে হত্যার উদ্দেশ্যে বোমা ছুড়ে মারলে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশেই বিষ্ফোরিত হয়। সৌভাগ্যবশত বেঁচে যান তার মা। এঘটনার পর থেকে এলাকায় সে বোমা কালাম হিসেবে চিহ্নিত। ২০১২ ও ২০১৬ সালে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আরও দুটি মামলা দায়ের হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।