লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বেলগাছি গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জামাল উদ্দীনকে পিটা‌নোর অ‌ভি‌যোগ

আলমডাঙ্গার বেলগাছি গ্রামের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর সমর্থক জামাল উদ্দীনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

আলমডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় প্রতিপক্ষ আরেক স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থক ডামোশ গ্রামের কয়েক যুবক।


জানা গেছে, ডামোশ গ্রামের মৃত আফসার আলীর ছেলে জামাল উদ্দীন গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জামাল উদ্দীন বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর সমর্থক।

পথিমধ্যে ডামোশ গ্রামের হামিদুল ইসলামের পুকুরের নিকটে পৌঁছলে তাকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থক একই গ্রামের আবদার আলীর ছেলে খোকন, নজরুল ইসলামের ছেলে ফারুক, আব্দুল মজিদের ছেলে বাবুসহ বেশ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।


আমিরুল ইসলাম মন্টু অভিযোগ তুলে বলেন, চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের লোকজন আমার সমর্থককে পিটিয়ে আহত করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।


অন্যদিকে, মাহমুদুল হাসান চঞ্চল জানান, ডামোশ গ্রামের জামাল উদ্দীনকে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তাকে একই গ্রামের কয়েকজন পিটিয়েছে। এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। এমনকি নির্বাচনেরও সম্পর্ক নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।