আলমডাঙ্গার বেলগাছি গ্রামে শিশু পুত্রের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতা নিহত
আলমডাঙ্গার বেলগাছি গ্রামে শিশু পুত্রের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহসান বিশ্বাস (৫৫) নামে এক মধ্য বয়ষ্ক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকেল ৫ টার দিকে আলমডাঙ্গা এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
গ্রামবাসীরা জানান, কুষ্টিয়া ট- ১১-৩০৮৬ নামক ১০ চাকার একটি বড় ট্রাক বিকেলে কুষ্টিয়া থেকে বালি নিয়ে আলমডাঙ্গার খাসকররায় নিয়ে যায় । সেখান থেকে ফেরার পথে বেলগাছি মালিথা পাড়ায় ট্রাকটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলচালক আহসান বিশ্বাস ওই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ট্রাকটি আলমডাঙ্গার দিকে পালিয়ে আসার সময় হাউসপুর থেকে আটক করে ভাংচুর করে এলাকাবাসী। আটক করা হয় ট্রাকটির হেলপার কুষ্টিয়ার জুগিয়ার আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম (২৫) ও ড্রাইভার একই গ্রামের সাদেক আলীর ছেলে রাজু (৩৮)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটক করা হয়েছে হেলপার ও ড্রাইভারকে।
স্থানীয়রা জানান, নিহত আহসান বিশ্বাস তার ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা শহরে এসছিলেন ছেলেকে নতুন সাইকেল কিনে দিতে। সাইকেল কিনে ছেলে ও জামাইকে সাথে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় ছেলে ও জামাইয়ের সামনেই আহসান বিশ্বাসকে পিষ্ট করে ঘাতক ট্রাকের চাকা। গ্রামবাসী দাবি করেন যে, দুর্ঘটনার সময় ভাঙ্গা রাস্তায় দ্রæত গতিতে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকের চালক রাজু ও হেলপার সেলিমকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় সুরতহার রিপোর্ট শেষে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১০ ঘন্টা আগে