লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের দুই মেম্বার পক্ষের ভেতর দফায় দফায় মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা


আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের দুই মেম্বর পক্ষের ভেতর দফায় দফায় মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। থানা পুলিশের হস্তক্ষেপে শেষে উত্তেজনা প্রশমিত হয়েছে।

জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের জয়নাল মেম্বরের ছেলে সাদিক হোসেন স্বপন ফটোস্ট্যাট বাবদ একই গ্রামের বিপ্লব মেম্বরের নিকট ১২ শ টাকা পেতো। গত ১৭ এপ্রিল স্বপন পাওনা টাকা চাইতে গেলে বিপ্লব মেম্বরের সাথে তার বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। বিপ্লব মেম্বর বেশি মারধর খেয়ে বাড়ি ফেরেন। এ মারধরের প্রতিশোধ নিতে পরবর্তিতে বিল্পব মেম্বর  তার লোকজন নিয়ে তৈরি ছিলেন। গতকাল ১৮ এপ্রিল জয়নাল মেম্বরের ছেলে সাদিক হোসেন স্বপন ব্যাঙ্ক থেকে ফেরার পথে গ্রামের মন্ডলপাড়ায় বিল্পব মেম্বর পক্ষ তার উপর চড়াও হয়। তারা স্বপনকে বেধড়ক পেটায়। 

এ ঘটনার পর স্বপন আলমডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ করেন যে, তিনি মোবাইল ব্যাঙ্কিয়ের ৪ লাখ টাকা ব্যাঙ্ক থেকে উত্তোলন করে নিয়ে বাড়ি ফিরছিলেন। মন্ডলপাড়ায় পৌঁছলে বিপ্লব মেম্বরসহ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। 

এমন অভিযোগ পেয়ে দুপক্ষকে পুলিশ থানায় ডেকে নেন। এ সময় সত্য বের হয়ে আসে যে বিপ্লব মেম্বর পক্ষ মারধর করেছে ঠিকই, তবে টাকা ছিনতাই করেনি। এমন কি স্বপনের নিকট সে সময় ৪ লাখ টাকা ছিল না।

গ্রামবাসী জানান, জয়নাল মেম্বর বেলগাছি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর লোক হিসেবে পরিচিত। অন্যদিকে, বিপ্লব মেম্বর একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চঞ্চলের লোক হিসেবে পরিচিত। বিরোধের মূল কারণ সেটাই বলে দাবি অনেকের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৬ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।