লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার সবচে বয়স্ক ব্যক্তি আইন উদ্দীন বিশ্বাস আর নেই

আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার সবচে বয়স্ক ব্যক্তি আইন উদ্দীন বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ---রাজিউন)। ১৮ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল বাদ আছর জানাযা শেষে গোবিন্দপুর মাঠপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় উল্লেখযোগ্য মানুষের সমাগম ঘটে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দীন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সোনালী ব্যাঙ্কের সাবেক ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, আলহাজ্ব ঠান্ডুর রহমান, বিআরটিএ কর্মকর্তা আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল জলিল, মশিউর রহমান মাস্টার প্রমুখ।


মরহুম আইন উদ্দীন বিশ্বাস অবস্থা সম্পন্ন ব্যক্তি ছিলেন। সদাহাস্যজ্জ্বল ও আলাপী মানুষ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি দুঃসময়ে মানুষকে নানাভাবে সহযোগিতা করতেন। তার একাধিক সন্তান ইউরোপ প্রবাসী। ফলে ছেলেরাও এলাকায় মসজিদ মাদ্রাসাসহ বিভিন্নভাবে অবদান রেখেছেন। গতকাল তার মৃত্যুর সংবাদ শুনে আলমডাঙ্গা শহরসহ এলাকার বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে যায় মরহুমের বাড়িতে।


মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমের জৈষ্ঠ্ ছেলে ইতালী প্রবাসী আব্দুল কুদ্দুস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।