লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার কালিদাসপুর মোটরসাইকেলের ধাক্কায় হতদরিদ্র বৃদ্ধা নিহত


আলমডাঙ্গার কালিদাসপুর ব্রীজের নিকট মোটরসাইকেলের ধাক্কায় আসাননগর ক্যানেলপাড়ার এক হতদরিদ্র বৃদ্ধা নিহত হয়েছেন। ৬ আগস্ট সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর আছড়ে পড়ে রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।


জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুম আহমেদ নিজের টিভিএস মোটরসাইকেলের পেছনে আইলচারা গ্রামের শফি মন্ডলের ছেলে শহিদকে বসিয়ে আলমডাঙ্গা মোটর সাইকেল হাটে আসছিলেন।

বিকাল ৪টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর ব্রীজের নিকট পৌঁছলে সে সময় আসাননগর গ্রামের মৃত হাসান ওরফে কাঙ্গালের বৃদ্ধ স্ত্রী মাহিরন নেছা (৬৭) রাস্তা পার হচ্ছিলেন। তাদের মোটরসাইকেল বৃদ্ধাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে সড়কের উপর ছিটকে পড়ে বৃদ্ধা রক্তাক্ত জখম হন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।


নিহত বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বিবাহিত। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল চালক মাসুম ও তার বন্ধু শহিদকে আটক করেছে। থানা হেফাজতে নিয়েছে তাদের ব্যবহৃত মোটরসাইকেল। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করতে সম্মত হননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।