লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভাতিজার মাথায় ফুটন্ত ভাত ঢেলে দেওয়ার চাচা আব্দুর রশীদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাতিজার মাথায় ফুটন্ত ভাত ঢেলে দেয়ার মামলায় আব্দুর রশীদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেল তিনটার দিকে আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলাটি করেন আহত ছয় বছরের শিশু রাব্বির মা।

শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ওয়ালিউর রহমান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

রাব্বির মা রোমানা খাতুন জানান, তার স্বামী ছয় বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। ছেলের বড় চাচা রশীদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। গত সোমবার সকালে রাব্বি বাড়ির মধ্যে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। তিনি ভাত রান্না করছিলেন।খেলার সময় রাব্বির চিৎকারে পাশের কক্ষে থাকা রশীদের ঘুম ভেঙে যায়। ওই সময় রেগে গিয়ে তিনি চুলার উপর থেকে ফুটন্ত ভাতের হাড়ি নিয়ে রাব্বির মাথায় ঢেলে দেন। এতে তার ছেলের মাথা, ঘাড় ও কানসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও রাব্বির অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে আসামি রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৫ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।