আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে কুরবান আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় রুইতনপুর গ্রামের মাঠে কাজ করার সময় তিনি মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
কুরবার আলী ৪৫) আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দারপাড়ার মৃত ফকির বিশ্বাসের ছেলে। জানা যায়, রোববার বিকেলে কুরবান আলী গ্রামের মাঠে কচু ক্ষেতে সার দিতে যান।
সন্ধ্যার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।