লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
অবৈধ ভাবে ভারতে পারাপারকালে মহেশপুর সীমান্তে আটক ৮


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ ভাবে পারাপারের সময় ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও মালিটা গ্রাম থেকে এ সব নারী পুরুষকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় শুক্রবার এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন বাশবাড়িয়া গ্রাম দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় নড়াইল জেলার কালিয়া থানার পাচকাউনিয়া গ্রামের মোঃ আলতাফ শেখের ছেলে মোঃ হোসেন শেখ (৪০), একই থানার খড়রিয়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ আলমগীর শেখ (১৯), কদমতলা গ্রামের সাদেক শেখের স্ত্রী আছমা বেগম (৩৫) এবং একই জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের জালাল শেখের মেয়ে স্বপ্না (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের লিটন মিত্রের ছেলে নিরব মিত্র (২৩), নিরব মিত্রের স্ত্রী সংগীতা মিত্র (১৮), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ছত্রকান্দা গ্রামের সবুজ বালার স্ত্রী লাকি বালা (২০) এবং ছেলে সূর্যবালা (০৯ মাস) কে আটক করা হয়। এ সময় অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মহেশপর থানার মাটিলা গ্রামের মোঃ মুন্সি মন্ডলের ছেলে মোঃ শওকত আলী (৪৭) মামলার আসামী হলেও তিনি পলাতক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।