লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মে, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

অবৈধ ভাবে প্রবেশকালে মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ৬


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। সেই সাথে পারাপারে সহযোগিতা করার জন্য এক দালালকে আটক করা হয়।

সোমবার ভোররাতে উপজেলার বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-খুলনার দাকোপ উপজেলার গুনারী গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে মুসলিম গাজী (৩৭), বান্দরবান সদর উপজেলার দোয়াছড়ি গ্রামের জাফর মিয়ার ছেলে রফিক হোসেন (৩১), তার স্ত্রী নুর ফাতেমা আক্তার (২৭), মেয়ে জামেলা খাতুন (৯), ছেলে ইউসুফ (৬) ও দাউদ (২)। এছাড়া পারাপারে সহযোগিতা করার অপরাধে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ছাদের মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৭) কে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে একজন বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুসলিম গাজী ও সহযোগিতা করার অপরাধে শফিকুল মন্ডলকে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় রফিক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।