লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

অন্তস্বত্তা গৃহবধুসহ আলমডাঙ্গায় করোনায় দুজনের মৃত্যু


অন্তস্বত্তা গৃহবধুসহ আলমডাঙ্গায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আলমডাঙ্গার ডামোশ গ্রামের কন্যা স্বপ্না খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পারকুলা বাজারের চিকিৎসক মুকুল চৌধুরী ঢাকার মহাখালী করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


জানা গেছে, আলমডাঙ্গা বিনোদপুর গ্রামের মোমিন হোসেনের স্ত্রী এক সন্তানের মা স্বপ্না খাতুন সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ১০ দিন আগে স্বপ্না খাতুন ডামোশ গ্রামে বাপের বাড়ি চলে আসেন। সেখানে বাড়িতে চিকিৎসাধীন থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রায় ১ সপ্তা পূর্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে গত ৩ দিন আইসিইউ ইউনিটে রাখা হয়। স্বপ্না খাতুন দু মাসের অন্তস্বত্তা ছিলেন। ফলে তার চিকিৎসা বেশ জটিল হয়ে পড়ে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে তার মৃত্যু ঘটে। মহামারী করোনা মাত্র ২৩ বছরের স্বপ্না খাতুনের জীবন প্রদীপ নিভিয়ে দিলেও তিনি পৃথিবীতে রেখে গেছেন ৩ বছরের কন্যাশিশু।


অন্যদিকে, পারকুলা বাজারের পল্লিচিকিৎসক মীর আব্দুল আওয়াল মুকুল চৌধুরী গত প্রায় ১ মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শ্বাস্কষ্ট বেড়ে গেলে অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অবস্থা খারাপ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকার মহাখালী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।


করোনায় মারা যাওয়া পল্লি চিকিৎসক মুকুল চৌধুরী (৬০) সুতাইল গ্রামের মৃত মীর চাঁদ চৌধুরীর ছেলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।