লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মে, ২০২১ | ১২:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

অগ্রিম যৌতুকের টাকা নিয়ে চাকরীতে যোগদানকারি সেনাসদস্য তৌফিক এলাহীর কান্ড

হবু শ্বশুরের নিকট থেকে অগ্রিম যৌতুকের টাকা নিয়ে চাকরীতে যোগদানকারি সেনাসদস্য তৌফিক এলাহীর কান্ড। নতুন করে যৌতুকের দাবি করে ঈদের দিন স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শুকচা গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে তৌফিক এলাহী সেনাসদস্য। প্রায় ৮ বছর আগে তিনি আলমডাঙ্গা উপজেলার কেশবপুর দাসপাড়ার লাল মোহাম্মদের মেয়ে সুলতানা খাতুনকে বিয়ে করেন। সেনাবাহিনীতে চাকরি হচ্ছে কিন্তু টাকা দরকার এমন দাবি করে বিয়ের পূর্বে শ্বশুরের নিকট থেকে তিনি ৪ লাখ টাকা অগ্রিম যৌতুক নেন বলে অভিযোগ রয়েছে ওই সেনাসদস্যের বিরুদ্ধে। তাদের সংসারে তাদের ৪ বছরের ১ পুত্র সন্তান রয়েছে।


নতুন করে সেনাসদস্য তৌফিক এলাহী আবার যৌতুক দাবিতে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। গত ঈদের দিন যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। এ সংবাদ পেয়ে শ্বশুর মারাত্মক অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হলে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান। পরদিন ১৬ মে শ্বশুরবাড়ি গিয়ে তৌফিক এলাহী আবার স্ত্রীকে মারধর করেন।

ইতোপূর্বে প্রায় দুমাস আগে ছুটিতে বাড়ি আসেন তৌফিক এলাহী। ছুটি শেষে আর চাকরীতে যোগ না দিয়ে তৌফিক খুলনাতে পূর্ব পরিচিত এক মহিলাকে বিয়ে করে গোপনে সংসার শুরু করেন। তাদের সন্ধান না পেয়ে ১ম স্ত্রী থানায় অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঢাকার সাভার এলাকা থেকে তৌফিক এলাহীকে গ্রেফতার করে নিয়ে আসেন গত ১৮ এপ্রিল। পরে ২য় স্ত্রীকে তালাক দিয়ে ১ম স্ত্রীর সাথে সংসার করবেন এমন লিখিত শর্ত মেনে স্ত্রীর সাথে আপোষ মীমাংসা করে বাড়ি ফেরেন। এ ঘটনার এক মাসও হয়নি। অথচ, এরই মাঝে স্ত্রীকে অমানুষিকভাবে নির্যাতন করেছে ওই সেনাসদস্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।