লগইন
ইয়ামালের চমকে চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে স্পেনের টানা তৃতীয় জয়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ অক্টোবর, ২০২৬ | ১০:০১ রাত ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা

ইয়ামালের চমকে চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে স্পেনের টানা তৃতীয় জয়

উয়েফা নেশনস লিগে নিজেদের আধিপত্য বজায় রেখে টানা তৃতীয় জয় তুলে নিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের চমৎকার নৈপুণ্যে চেক প্রজাতন্ত্রকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল স্প্যানিশরা।

ওভেইদোর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন ১৯ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। দানি ওলমোর সঙ্গে চমৎকার পাসিংয়ের পর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। চেক গোলরক্ষক আন্তোনিন কিনস্কির স্রেফ চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। টুর্নামেন্টের আগের দুই ম্যাচেও ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের হয়ে প্রথম গোলটি করেছিলেন ইয়ামালই।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। ডান প্রান্ত থেকে ওলমোর বাড়ানো বল চেক ডিফেন্ডারের গায়ে লেগে রদ্রির কাছে পৌঁছালে, ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। এই সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। ৬৯ মিনিটে অ্যাডাম হ্লোজেকের পাস থেকে কোণাকুণি শটে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন জিরি স্লামা। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৭২ মিনিটে লিংরের দূরপাল্লার এক শট দুর্দান্তভাবে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া।

ম্যাচের শেষ দিকে নাটকের মাত্রা আরও বাড়ে। ৭৯ মিনিটে রায়ান নাদেরি বল জালে পাঠালেও লে নরমঁকে ফাউল করার কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন চেক অধিনায়ক ক্রেইচি। এর কিছুক্ষণ পর, ৮৫ মিনিটে ফার্নান্দেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রেইচিকে।

১০ জনের দলে পরিণত হওয়া চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে স্পেন। ৮৯ মিনিটে ভিক্টর মুনোজের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল থেকে নিখুঁত শটে গোল করেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ ৩-এর শীর্ষে রয়েছে স্পেন। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েরিয়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৯ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।