লগইন
সুষ্ঠু তদন্তের দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে সন্ত্রাসী হামলায় আহত জামায়াত নেতার পাশে এনসিপি নেতা | সুষ্ঠু তদন্তের দাবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান ৬নং ফলসী ইউনিয়ন জামায়াতের সম্পাদক মিশকাত হুসাইন বাপ্পি বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঝিনাইদহ সদর হাসপাতালে ছুটে যান ঝিনাইদহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) ও এনসিপির হরিণাকুণ্ডু উপজেলা সমন্বয়ক এবং ১১ দলীয় জোটের অন্যতম নেতা মোঃ হামিদ পারভেজ মিয়া। এসময় তার সাথে দলের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

মোঃ হামিদ পারভেজ মিয়ার সফরসঙ্গী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হরিণাকুণ্ডু উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাঈদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকালে মিশকাত হুসাইন বাপ্পি অফিসে আসার পথে বলরামপুর মাদ্রাসার কাছে পৌঁছালে একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালায়।

হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে এনসিপি নেতা মোঃ হামিদ পারভেজ মিয়া আহত বাপ্পির চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে বাপ্পির শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। একইসাথে হাসপাতালে উপস্থিত তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ ঘটনার নিন্দা জানিয়ে মোঃ হামিদ পারভেজ মিয়া স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, “সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে”।

তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, শান্ত ঝিনাইদহের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করা হবে। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫১ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৫৪ মিনিট আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

২ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৫ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৬ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১৫ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১৫ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৬ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।