লগইন
জরিমানা ও আংশিক গ্যালারি বন্ধের নির্দেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা

মুসলিমবিদ্বেষী স্লোগানের দায়ে স্পেনকে ফিফার শাস্তি | জরিমানা ও আংশিক গ্যালারি বন্ধের নির্দেশ

মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে গ্যালারিতে বর্ণবৈষম্যমূলক স্লোগান দেওয়ার অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত মার্চে ঘটে যাওয়া এই ঘটনার জেরে স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রেখে খেলতে হবে। একই সঙ্গে স্প্যানিশ ফেডারেশনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিশর বনাম স্পেনের প্রীতি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। খেলার প্রথমার্ধের প্রায় দশ মিনিট পর স্পেনের একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’ (Who doesn't jump is a Muslim)—এমন আপত্তিকর স্লোগান দিতে শুরু করে। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান শোনা যায়।

ঘটনার পর স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সতর্ক বার্তা প্রদর্শন করা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই বার্তা পুনরাবৃত্তি করা হলেও, গ্যালারির কিছু অংশ থেকে তখন দুয়ো দেওয়া হয়।

এই ঘটনার পর ফিফা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে। ফিফার পক্ষ থেকে সমর্থকদের এই স্লোগানকে ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঘটনাটির নিন্দা জানিয়েছিল স্প্যানিশ এবং মিশরীয় উভয় ফুটবল ফেডারেশন। তবে ফিফার শাস্তিমূলক কমিটির কাছে লিখিত বক্তব্যে স্প্যানিশ ফেডারেশন দাবি করে যে, উল্লিখিত স্লোগানটি বৈষম্যমূলক আচরণের পর্যায়ে পড়ে না। ফিফার কমিটি তাদের এই যুক্তি গ্রহণ করেনি এবং পর্যবেক্ষণে জানায় যে, স্লোগানটি কোনো নিরীহ ধরনের ছিল না।

ঘটনার পর স্টেডিয়ামের বড় পর্দায় বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে বলা হয়

ফিফার ঘোষণা অনুযায়ী, স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন বন্ধ থাকবে। এই আসনগুলোর বেশিরভাগই থাকবে দুই গোলপোস্টের পেছনের গ্যালারিতে।

তবে ফিফার অনুমোদন সাপেক্ষে, এই নির্দিষ্ট আসনগুলোতে বিভিন্ন সামাজিক গোষ্ঠী বা বিশেষ শ্রেণির দর্শক—যেমন পরিবার, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যদের বসার সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি, স্প্যানিশ ফেডারেশনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা পরিশোধ করতে হবে।

স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সম্ভবত জুনে অনুষ্ঠিত হবে। তবে যদি স্পেন উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে এই শাস্তি কার্যকরের সময় পেছাতে পারে। সেক্ষেত্রে আগামী বছর ইউরো ২০২৮ বাছাইপর্বের ফাঁকা সূচিতে এই শাস্তি কার্যকর হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৩ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৩ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৭ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৮ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৯ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৯ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৯ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।