সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৯৬ হাজার টাকা মূল্যে গরু বিক্রি করে টাকার পরিবর্তে এক বান্ডিল সাদা কাগজ নিয়ে বাড়ি ফিরলেন বিক্রেতা
৯৬ হাজার টাকা মূল্যে গরু বিক্রি করে টাকার পরিবর্তে এক বান্ডিল সাদা কাগজ নিয়ে বাড়ি ফিরলেন আলমডাঙ্গার পাইকপাড়ার কৃষক সানোয়ার হোসেন। ২১ জুন বুধবার আলমডাঙ্গা পশুহাটে বিক্রির জন্য কৃষক সানোয়ার হোসেন দুই বছর ধরে কষ্টে সৃষ্টে পালিত গরুটি নিয়ে যান। এক পর্যায়ে কুষ্টিয়া অঞ্চলের এক ক্রেতা গরুটি কেনার আগ্রহ দেখিয়ে দরদাম শুরু করেন। শেষ পর্যন্ত ৯৬ হাজার টাকায় দরদাম স্থির হয়।
আল্লাহর দান হোটের সামনে টাকা লেনদেন করা হয়। ক্রেতা প্রথমে টাকা গুণে সানোয়ার হোসেনের হাতে দেন। পরক্ষণে আরেক বার ভালোভাবে টাকা গুণে দেওয়ার কথা বলে ক্রেতা আবার টাকার বান্ডিল নিয়ে নেন। টাকা গুণার অভিনয়ের এক ফাঁকে নতুন আরেকটি বান্ডিল বিক্রেতার পকেটে ঢুকিয়ে দিয়ে বলেন, " ঠিক আছে।"
সহজ সরল প্রকৃতির কৃষক সানোয়ার হোসেন টাকা নিজে গুণে নেননি। ওইভাবেই বাড়ি ফেরেন। বাড়ি ফিরে টাকা গুণতে গিয়ে চোখ ছানাবড়া! উপরে একটা মাত্র এক হাজার টাকার নোট। ভেতরে টাকার সাইজ করে কাটা সাদা কাগজের বান্ডিল।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, তিনি এ ধরণের কোন অভিযো পাননি। না গুণে সাদা কাগজের বান্ডিল নিয়ে বাড়ি ফেরার ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাধিকাগঞ্জের সোহেল মিনহাজ গ্রেফতার
সম্মতি না থাকার পরও প্রেসক্লাবের কমিটিতে নাম দেওয়া আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিকদের প্রতিবাদ
সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার
২ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার
৭ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১৩ ঘন্টা আগে